From our Blog

Showing posts with label Headlines. Show all posts
Showing posts with label Headlines. Show all posts

Tuesday, November 1, 2016

বায়ু দূষণে বছরে দেশে সাড়ে ৮ হাজার শিশুর মৃত্যু

বায়ু-দূষণে-বছরে-দেশে-সাড়ে-৮-হাজার-শিশুর-মৃত্যু

বিশ্বে প্রায় ৩০০ মিলিয়ন শিশু অর্থাৎ প্রতি সাতজন শিশুর মধ্যে একজন শিশু বাড়ির আঙিনায় দূষিত বায়ুর মধ্যে বসবাস করছে। জাতিসংঘের শিশু তহবিল ‘ইউনিসেফে’র নতুন এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশে বছরে ৮ হাজার ৫০০ শিশুর মৃত্যু হয়।

‘ক্লিয়ার দ্য এয়ার অব চিলড্রেন’-এই কার্যক্রমে ব্যবহৃত উপগ্রহ চিত্রে প্রথমবারের মতো ধরা পড়ে যে বাড়ির আঙিনায় বহু শিশু বায়ু দূষণের শিকার হচ্ছে।

মরক্কোর মারাকেশে কপ-২২-এর সম্মেলন শেষ হওয়ার এক সপ্তাহ পরই ইউনিসেফ এই চিত্র প্রকাশ করল। যে সম্মেলনে ইউনিসেফ বায়ুদূষণ কমাতে নিজ নিজ দেশে জরুরি পদক্ষেপ নেয়ার জন্য বিশ্ব নেতাদের বলেছিল।

ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক বলেন, প্রতি বছর পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৬ লাখ শিশুর মৃত্যু হয়। তিনি বলেন, বায়ুদূষণ শুধু শিশুদের শ্বাস-প্রশ্বাসের ক্ষতি করে না। এটি শিশুদের মস্তিষ্ককে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বের মধ্যে দক্ষিণ এশিয়ার শিশুরাই এ ধরনের দূষিত বায়ুর মধ্যে বেশি বসবাস করছে। দক্ষিণ এশিয়ায় ৬২০ মিলিয়ন শিশু, আফ্রিকায় ৫২০ মিলিয়ন শিশু, পূর্ব এশিয়ায় ৪৫০ মিলিয়ন শিশু বাড়ির আঙিনায় বায়ু দূষণের শিকার হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, বাড়ির আঙিনায় বা বাড়ির ভেতরে বায়ু দূষণের ফলে বাংলাদেশে শিশুমৃত্যু ঝুঁকি বেশি। বাংলাদেশে শতকরা ৮৯ শতাংশ বাড়িতে কাঠ, গবাদিপশুর বিষ্ঠা শুকিয়ে রান্নার জন্য ব্যবহার করা হয়।

এছাড়া প্রতিবেদনে ঘরের ভেতরের বায়ু দূষণের চিত্রও তুলে ধরা হয়। জ্বালানি, কয়লা, কাঠ দিয়ে রান্নার ফলে সৃষ্ট ধোঁয়া ও তাপে ঘরে বায়ুদূষণ হচ্ছে। গ্রামাঞ্চলের কম আয়ের পরিবারের শিশুরাই এর বেশি শিকার। এজন্য বাংলাদেশে প্রতি বছর ৮ হাজার ৫০০ শিশুর মৃত্যু হয়।

সেই দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

সেই-দুই-ছাত্রলীগ-নেতার-বিরুদ্ধে-হত্যাচেষ্টা-মামলা
রাজধানীর গুলিস্তানে ফুটপাতের হকারদের উচ্ছেদের সময় অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় ছাত্রলীগের বহিষ্কৃত দুই নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ছাত্রলীগ থেকে বহিষ্কার করার ৬ ঘণ্টা পর তাদের বিরুদ্ধে ‘হত্যাচেষ্টা’ মামলা করা হলো।

সোমবার রাতে মামলাটি দায়ের করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমানকে আসামি করা হয়েছে।

এর আগে গত ২৭ অক্টোবর গুলিস্তান পাতাল মার্কেট এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এসময় ছাত্রলীগের বহিষ্কৃত এই দুই নেতা অস্ত্র উচিয়ে ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন।

ছাত্রলীগ নেতাদের এমন আচরণে বিভিন্ন মহলে সংগঠনের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে। অবশেষে সোমবার বিকেলে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক আদেশে তাদের বহিষ্কার করা হয়।

ডিএসসিসির ১৫০ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১৫০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার রাতে রাজধানীর পল্টন থানায় এই মামলা দায়ের করেন সিরাজ নামে একজন হকার। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জনৈক সিরাজ নামে একজন মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে সিটি কর্পোরেশনের ১৫০ ‘অজ্ঞাত’ কর্মকর্তা ও কর্মচারীকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।’

এরআগে গত ২৭ অক্টোবর গুলিস্তানের পাতাল মার্কেট ও তার আশপাশ এলাকায় অবৈধ হকার উচ্ছেদ অভিযানের সময় হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের দুই বহিষ্কৃত নেতার বিরুদ্ধেও শাহবাগ থানায় পৃথক একটি ‘হত্যাচেষ্টা’ মামলা দায়ের করা হয়েছে।

Monday, October 31, 2016

ঝিনাইদহের করতোয়া শাখার স্টাফ তমাল হোসেন কয়েক লাখ টাকা নিয়ে উধাও !

ঝিনাইদহ প্রতিনিধি :

করতোয়া ঝিনাইদহ শাখার পার্সেল বুকিং স্টাফ তমাল হোসেনের বিরুদ্ধে প্রতিষ্ঠানে লাখ টাকা আত্মসাৎ ও মালামাল চুরি অভিযোগ উঠেছে। ঝিনাইদহ করোতোয়া থেকে সে এই টাকা পায়সা নিয়ে গা ঢাকা দিয়েছে। তাকে খুজে পাওয়া যাচ্ছে না।

তমাল ঝিনাইদহ সদর উপজেলার দোগাছী গ্রামের পিকুল হোসেনের ছেলে। সে বর্তমানে ঝিনাইদহ মডার্ন মোড়ে তার চাচা আকরাম হোসেনের বাসায় থাকতো। করতোয়া কুরিয়ার সার্ভিসের ঝিনাইদহ শাখার এজেন্ট মোঃ আফসার আলী খান অভিযোগ করেন, ২০১২ সাল থেকে তমাল হোসেন আমার প্রতিষ্ঠানে চাকরী করতো। চাকরী জীবনে সে বহুবার অসততার পরিচয় দিয়েছে, কিন্তু মানবিক কারণে বারবার আমি ক্ষমা করেছি।

তিনি আরো জানান, তমাল হোসেন পার্সিল বুকিংয়ের ১ লাখ ৫৩ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। এর আগে তমাল লক্ষাধীক টাকার মালামাল গায়েব করে দিলে করতোয়া ঝিনাইদহ শাখাকে ৮০ হাজার টাকা জরিমানা দিতে হয়। ২/১ দিন আগে কালীগঞ্জের একটি ঘড়ির প্যাকেট গোপনে সরাতে গিয়ে ধরা পড়ে।

এজেন্ট মোঃ আফসার আলী খান বলেন, তমালের অপকর্মের কারণে আমি তাকে মানবিক কারণে চাকরীচ্যুত করেনি। তার চাচা আকরাম হোসেন ভবিষ্যতে আর কোন চুরিদারী করবে না বলে মুচলেকা দেন, কিন্তু তিনিও এখন আর দায়িত্ব নিচ্ছেন না। এজেন্ট মোঃ আফসার আলী খান এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করার জন্য অভিযোগ দিয়েছেন বলে জানান।

ঝিনাইদহে কালীগঞ্জের ২ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষ !

কালীগঞ্জ ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক : 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ও শিমলা-রোকনপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (৩১ অবেক্টাবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন ও সদস্য পদে ৭৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রায়গ্রাম ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৬৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০০১ ও নারী ভোটার ৮ হাজার ৬৭৫ জন।

অপরদিকে, সিমলা-রোকনপুর ইউনিয়নে মোট ভোটার ৭ হাজার ১২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৬২১ ও নারী ভোটার রয়েছে ৩ হাজার ৫০৩ জন।

ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন সাংবাদিককে জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ১ প্লাটুন বিজিবি মোতায়েনসহ পর্যাপ্ত সংখ্যক র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য মেতায়েন করা হয়েছে।

Category 5

Category 6

Category 7

Category 5

Category 6

Category 7

 
Copyright © 2014 News Network Bangladesh || We all in a same network