From our Blog

Showing posts with label District News. Show all posts
Showing posts with label District News. Show all posts

Monday, October 31, 2016

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ভূমিকম্প প্রস্তুতি লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত !

Lalon sah College Lectore Pic-jhenaidah

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের ঐতিহ্যবাহী সরকারি লালন শাহ্ কলেজের আয়োজনে ও বাংলাদেশ ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্স, হরিণাকুন্ডু ফায়ার ষ্টেশনের সহযোগিতায় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মহড়া অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১০টা থেকে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ আলোচনা ও মহড়ায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সরকারি লালন শাহ্ কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান, সহযোগী অধ্যাপক, আবু সালেক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান সিরাজ উদ্দীন উপস্থিত ছিলেন।

আলোচনা ও মহড়ায় প্রধান আলোচক হিসাবে ছাত্র-ছাত্রীদের মাঝে ভূমিকম্পের প্রস্তুতি ও ভূমিকম্প বিষয়ক বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য ও একটি ভিডিও উপস্থাপনা করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস এ-সিভিল ডিফেন্স শৈলকুপা ষ্টেশনের ষ্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান।

এছাড়াও হরিণাকন্ডুু ফায়ার ষ্টেশনের টিম লিডার শাহজাহান আলী ও আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। আলোচনা শেষে হরিণাকুন্ডু ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্যোগে ভূমিকম্প বিষয়ক একটি মহড়া কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহে কালীগঞ্জের ২ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষ !

কালীগঞ্জ ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক : 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ও শিমলা-রোকনপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (৩১ অবেক্টাবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন ও সদস্য পদে ৭৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রায়গ্রাম ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৬৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০০১ ও নারী ভোটার ৮ হাজার ৬৭৫ জন।

অপরদিকে, সিমলা-রোকনপুর ইউনিয়নে মোট ভোটার ৭ হাজার ১২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৬২১ ও নারী ভোটার রয়েছে ৩ হাজার ৫০৩ জন।

ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন সাংবাদিককে জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ১ প্লাটুন বিজিবি মোতায়েনসহ পর্যাপ্ত সংখ্যক র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য মেতায়েন করা হয়েছে।

Category 5

Category 6

Category 7

Category 5

Category 6

Category 7

 
Copyright © 2014 News Network Bangladesh || We all in a same network